• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আ’লীগের শ্রম ও জনশক্তি উপকমিটির সদস্য হলেন আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ

মেহেরাবুল ইসলাম সৌদিপ ( ঢাকা) জবি প্রতিনিধি
আপডেট : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

আ’লীগের শ্রম ও জনশক্তি উপকমিটির সদস্য হলেন আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ

বাংলাদেশ আওয়ামীলীগের নব-গঠিত শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজ সেবক আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের অন্যতম নেতা লায়ন আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ। গত বুধবার (১৩ জানুয়ারী) নবগঠিত আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামীলীগ এর শ্রম ও জনশক্তি উপকমিটি প্রকাশিত হয় যার চেয়ারম্যান জনাব মেজর জেনারেল আব্দুল হাফিজ, পিএসসি (অবঃ) এবং সদস্য সচিব জনাব হাবিবুর রহমান সিরাজ নির্বাচিত হন। উক্ত কমিটিতে জনাব আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হন।

নিখিল চন্দ্র গুহ ছাত্র জীবনে আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখার সভাপতি ছিলেন। তিনি সদ্য সাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ব্যক্তি জীবনে একজন সফল মানুষ আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ অত্যন্ত দক্ষতার সাথে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

পটুয়াখালীর এই কৃতি সন্তান একাধারে একজন সফল ব্যবসায়ী, একজন দক্ষ সংগঠক এবং বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর জেলা ৩১৫এ১, বাংলাদেশ এর গভর্ণর (ডেজিগনেটেড) হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র জীবন থেকে রাজনীতি ও মানব সেবায় ব্রত এ গুণী ব্যক্তি সর্বদা জনগণ তথা মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর।

সদস্যপদ প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করে আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ বলেন, দলের উপকমিটিতে আমাকে মূল্যায়ন করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার উপর অর্পিত দলের এ দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো।
বিডিনিউজ ইউরোপ /১৬ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ