• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আগামী বুধবার প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ – বাংলাদেশ

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

আগামী বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

আগামী বুধবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ১১:৩০ মিনিটে। দীর্ঘ দিনের অপেক্ষায় প্রহর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ফিরছে বাংলাদেশ।

সব ম্যাচ সরাসরি দেখা যাবে বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস টিভি চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। ইতিমধ্যেই এই সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলের অধিনায়ক দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল এবং ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের অধিনায়ক দায়িত্ব পালন করবেন জেসন মোহাম্মদ।

বাংলাদেশ ওয়ানডে সিরিজের দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হেসেন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মেহেদি হাসান, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া দা সিলভা, কিয়ন হার্ডিং, জাহমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলঝেরি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্টি, কিয়র্ন ওটলে, রভমেন পাওয়েল, রেইমন রেইফার, হেইডেন ওয়ালস জুনিয়র।
বিডিনিউজ ইউরোপ /১৮ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ