• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় খানের বাজার এলাকায় ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। ওই দুই পুলিশ সদস্য হাতীবান্ধা থানায় ডিএসবি শাখায় কর্মরত।

সোমবার বিকালে লালমনিরহাট -বুড়িমারী আঞ্চলিক মহা সড়কের খানের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, হাতীবান্ধা থানার ডিএসবি শাখার এস আই আব্দুল মতিন ও কনস্টবল মুজিবুল আলম ওরফে হাজী মোটরসাইকেলযোগে বড়খাতা থেকে হাতীবান্ধা থানায় ফিরছিলো। খানের বাজার এলাকায় ট্রাক পার হতে চেষ্টা করলে ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনা স্থলেই তাদের মৃত্যু ঘটে।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ ইউরোপ /১৮ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ