• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ কি সিরিজ হারবে নাকি জিতবে?

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ কি সিরিজ হারবে নাকি জিতবে?

অনেক দিন বিরতির পরে আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেক এগিয়ে বাংলাদেশ। বিশেষ করে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বর্তমানে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে গেলে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বড় ধরনের অবনতি হবে বাংলাদেশের। সেইসাথে বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়লাভ করে তাহলে বেশি লাভবান হবে না বাংলাদেশের।

ক্যারিবীয়ানদেরকে এই সিরিজে হোয়াইটওয়াশ করতে পারে তাহলে ৩ রেটিং পয়েন্ট যোগ হবে বাংলাদেশের। এই মুহূর্ত আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। অন্যদিকে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের খুব কাছের হয়েছে শ্রীলঙ্কা। তাই এই সিরিজে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে নেমে যাবে বাংলাদেশ।

দেখে নিন এই সিরিজে র‌্যাংকিংয়ের হিসাব নিকাশ: বাংলাদেশ যদি ২-০ অথবা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় তাহলে ৫ রেটিং পয়েন্ট হারিয়ে র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে নেমে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজেকে হোয়াইটওয়াশ করতে পারে তাহলে তিন রেটিং পয়েন্ট যোগ হবে বাংলাদেশের। তবে বাংলাদেশে যদি এই সিরিজে একটি ম্যাচ হেরে যায় তাহলে কোন রেটিং পয়েন্ট যোগ হবে না বাংলাদেশের।
বিডিনিউজ ইউরোপ /১৯ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ