• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ওয়েস্ট ইন্ডিজ কে হারিয়ে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

ওয়েস্ট ইন্ডিজ কে হারিয়ে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ।

আজ বুধবার (২০ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় সকাল ১১:৩০ মিনিটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৩২.২ ওভার খেলে ১২২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে, ব্যাটিংয়ে নেমে ৩৩.৫ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১২৫ রান। ফলে ৬ উইকেটে বিশাল জয় পায় বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৮ বলে ১৪ রান করে আউট হন লিটন দাস। পরে ৯ বলে ১ রান করে আউট হন নাজমুল হাসান শান্ত। পরে হাফসেঞ্চুরির কাছাকাছি গিয়েও পারলেন না তামিম। ৬৯ বলে ৪৪ রান করে আউট হন তামিম ইকবাল। পরে ৪৩ বলে ১৯ রান করে আউট হন সাকিব আল হাসান। ১৯ রানে মুশফিকুর রহিম ও ৯ রানে মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন।

এর আগে, এই দিন টসে জিতে ফিল্ডিংয়ে নেমে দারুণ সূচনা করেন মুস্তাফিজুর রহমান। দলীয় ২৪ রানের মধ্যে দুই ওপেনার ব্যাটসম্যান সুনীল অ্যামব্রিস এবং জোশুয়া দা সিলভার উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। ৭ রান করা সুনীল অ্যামব্রিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোস্তাফিজ। ইনিংসে ষষ্ঠ ওভারে আরেক ওপেনার জোশুয়া দা সিলভারকে ৯ রানে প্যাভিলিয়নে ফেরান মুস্তাফিজ। দুর্দান্ত একটি ক্যাচ ধরেন লিটন দাস। এর পরের গল্পটা সাকিব আল হাসানের। নিষেধাজ্ঞা থেকে ফিরে হিংস্র বাঘের মত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের উপরে ঝাঁপিয়ে পড়েন তিনি।

দলীয় ৫৬ রানের মধ্যে সাকিব তুলে নেন আরো তিনটি উইকেট। ১২ রান করা জন আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড আউট করেন সাকিব। এরপর ১৭ রান করা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ এবং শূন্য রানে নক্রুমাহ বোনারকে প্যাভিলিয়নে ফেরান সাকিব। তবে এরপরেই কিছুটা ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। রোভম্যান পাওয়েল এবং কাইল মায়ার্স ৫৯ রানের পার্টনারশিপ ভাঙেন হাসান মাহমুদ। দলীয় ৩০ তম ওভারে জোড়া উইকেট তুলে নেন তিনি। ২৮ রান করা রোভম্যান পাওয়েলকে এবং শূন্য রানে রেমন রেফারের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। পরের ওভারে ৪০ রান করা কাইল মায়ার্সকে প্যাভিলিয়নে ফেরান মেহেদী হাসান মিরাজ।

পরের ওভারেই ১ রান করা আখিল হোসেন উইকেট তুলে নেন হাসান মাহমুদ। দলীয় ৩৩ ওভারে মাথায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তুলে নেন সাকিব। ৮ রানের বিনিময়ে সাকিব তুলে নিয়েছেন চারটি উইকেট। এছাড়াও তিনটি করে উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ।
বিডিনিউজ ইউরোপ /২০ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ