• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আউনি-বাউনি পৌষঃ কবি শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃসুরুজ আলী ঢাকা
আপডেট : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

আউনি-বাউনি পৌষ
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

সকালের রৌদ্রে পাখপাখালিরা পালক ফুলিয়ে টেনে নিচ্ছে উষ্ণতা,
কেমন এক শিরশিরানি পাতায় পাতায় যুগ্মতা।
দেখো,ঐ দেখো আকাশের গায়ে ঘুমন্ত পাহাড়,
শীতের সকালে যেন এক বুড়োহাড়।
অগোচরে কেন সূর্যের আলো থেকে যায়,
কিছুতেই ধরা দেয়না সেটা কি মানায়?
দেখো,ছবি আঁকে বেখেয়ালি মন,
নিরন্তর ছুটে চলা যেমন।
হাঁটতে হাঁটতে দেখো, নতুন চালের গন্ধ আসে,
খেজুর গুড় পাটালি গন্ধ নাকে ভাসে।
দেখো,শিলে টিলে বাটা সকালে তরকারি কোটা,
পেট ঠনঠন হলেও চলে মুখছোটা।
দেখো,চলে পৌষ সংক্রান্তি শস্যোৎসব,
পাকা ধান ঘরে উঠছে হবে মহা আন্দোৎসব।
হেমন্তের ঐ আমন ধানে,পাখপাখালি উড়ে,
পাকা ধানের শিষ কেবলি ঝড়ে।
সকালে আলোর রশ্মি পড়ে বাড়ির আঙ্গিনায়,
শীত সকালে এ যেনো আশার আলো তায়।
নিরন্তর উড়ে যাওয়া এ যেন পাখি,
ফাঁকফোকর দিয়ে ডাকছে ময়না নাকি?
শরীর টেনে নিচ্ছে সূর্যের উষ্ণতা,
আউনি-বাউনি পৌষ পায় তার পূর্ণতা।
বিডিনিউজ ইউরোপ /২২ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ