• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রধানম‌ন্ত্রীর জ‌মিসহ ঘর পে‌য়ে খু‌শি‌তে আত্মহারা চরভদ্রাসনের ভূমিহীন ১৫০ প‌রিবার

ফকির নয়ন ফরিদপুর নিজস্ব প্রতিনিধি
আপডেট : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

প্রধানম‌ন্ত্রীর জ‌মিসহ ঘর পে‌য়ে খু‌শি‌তে আত্মহারা চরভদ্রাসনের ভূমিহীন ১৫০ প‌রিবার

ফরিদপুরের চরভদ্রাসনে মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ঘর ভূমিহীন ও গৃহহীন ১৫০পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে গৃহ প্রদান অনুষ্ঠানে গৃহহীন এ সকল পরিবারকে জমির কবুলিয়ত,নামজারি,সনদ ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ মোতালেব হোসেন মোল্যা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ মামুন বাধন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান,উপকার ভোগী হাজেরা খাতুন,তোতা শিকদার ও ঝর্না খাতুন প্রমূখ।

অনুষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শন করার পাশাপশি উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর।
বিডিনিউজ ইউরোপ /২৩ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ