রংপুরে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র ফ্রন্টের সমাবেশ
আদর্শিক ও বিপ্লবী ধারার ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টেরর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালু, করোনাকালে স্কুল-কলেজের বেতন ফী মওকুফ, বিনামূল্যে করোনা ভ্যাকসিন সরবরাহ করাসহ ৬ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ২৩ জানুয়ারি ছাত্র ফ্রন্ট, রংপুর মহানগর শাখা আয়োজিত এই কর্মসূচির শুরুতে সকাল ১১টায় প্রেসক্লাব চত্তর থেকে মিছিল করে শহরের মূল সড়কগুলো প্রদর্শন করে। পরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্ট, নগর কমিটির আহবায়ক সাজু বাসফোর। আলোচনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মাসুদ রানা, বেরোবি’র বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সমন্বক কমরেড আনোয়ার হোসেন বাবলু, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, রংপুর জেলার দপ্তর সম্পাদক কামরুন্নাহার খানম শিখা, বাসদ (মার্কসবাদী) রংপুর মহানগরের সদস্য আহসানুল আরেফিন তিতু।
আরও বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্টের পীরগাছা সংগঠক বন্যা, নগর কমিটির সদস্য নিত্যানন্দ বর্মন ও রাজু বাসফোর।
নেতৃবৃন্দ বলেন শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষায় সর্বস্তরের প্রগতিশীল গণতন্ত্রমনা মানুষদের ছাত্রদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
বক্তারা বলেন, দেশের সকল মানুষের জন্য বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ, করোনাকালে শিক্ষার্থীদের এক বছরের বেতন ফি মওকুফ, বেসরকারী শিক্ষকদের সরকারি উদ্যোগে আর্থিক সহযোগিতা করতে হবে। সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।
বিডিনিউজ ইউরোপ /২৪ জানুয়ারি / জই