• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

‘ফ্যাসিবাদ রুখতে দরকার জনগণের বৃহত্তর ঐক্য’:জোনায়েদ সাকি

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

‘ফ্যাসিবাদ রুখতে দরকার জনগণের বৃহত্তর ঐক্য’ -জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের খুলনা বিভাগীয় কর্মশালা আজ ২৩ জানুয়ারি বেলা আড়াইটায় সংগঠনের যশোর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গণসংহতি আন্দোলন খুলনা জেলার আহবায়ক মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে ‘ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।

কর্মশালায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা নাজার আহমেদ, ঝিনাইদহ জেলার আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আশরাফ জামান, শৈলকূপা উপজেলার আহবায়ক মিজানুর রহমান, খুলনার ফুলতলা উপজেলার আহবায়ক মোঃ অলিয়ার রহমান, যশোর জেলার সংগঠক শিরিন সুলতানা।

কর্মশালায় আরো আলোচনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ, সম্পাদক অনিক ইসলাম, যশোর জেলার সম্পাদক অনুপম আইচ, অর্থ সম্পাদক জান্নাতুল ফোয়ারা অন্তরা, সদস্য জান্নাতুল ফাতেমা অনন্যা।

কর্মশালায় প্রধান অতিথি জোনায়েদ সাকি বলেন, আওয়ামী সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনে দুর্নীতি-লুটপাট, দলীয়করণ, দ্রব্যমূল্য বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই, নারী ধর্ষণ অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ভোট ডাকাতির মাধ্যমে মসনদ দখল করে বর্তমান সরকার দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। সরকার গুণ্ডাতন্ত্র, পুলিশ ও প্রশাসনের ওপর ভর করে রাষ্ট্র পরিচালনা করছে। ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক কায়দায় প্রতিবাদী জনগণের ওপর দমন-পীড়ন-নির্যাতন চালাচ্ছে। সাংবিধানিক সকল প্রতিষ্ঠান অকার্যকর করে রাখা হয়েছে। নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে একক কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্রের কবর রচনা করেছে। করোনা মোকাবিলায় সরকার চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর দশা প্রকটভাবে উন্মোচিত হয়েছে। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্যে বাজারে চাল-ডাল-পেঁয়াজ-আলুসহ নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে। জনগণের পকেট কেটে লুটেরাদের পকেটভারী করছে। রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধের পাশাপাশি ৬টি চিনিকল বন্ধ করে দিয়েছে সরকার। বেসরকারীকরণের ধারায় অবশিষ্ট চিনিকল বন্ধের পাঁয়তারা করছে। সরকার চিনিকল ও পাটকল শ্রমিকদের জীবন নিয়ে নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক। পরিবারসহ শ্রমিকদের জীবনযাপন দুর্বিসহ হয়ে পড়েছে।

জোনায়েদ সাকি আরো বলেন, এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তির জন্য জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের জনগণের আকাঙ্ক্ষার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা অতীব জরুরী। তিনি দেশের সকল দেশপ্রেমিক প্রগতিশীল-গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে জনগণের বৃহত্তর ঐক্য জোরদার করার আহবান জানান।
বিডিনিউজ ইউরোপ /২৪ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ