• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আনোয়ার হোসেনের পিতার মৃত্যু তে জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল

মিনহাজ হোসেন ( ইউরোপ) ইতালি
আপডেট : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

বিএনপি নেতা আনোয়ার হোসেন খোকনের পিতার মৃত্যুতে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইতালীর আয়োজনে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসেন খোকন এর পিতার মৃত্যুতে ও বেগম খালেদা জিয়ার মরহুম পুত্র আরাফাত রহমান কোকো মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইতালী রাজধানী রোমে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম এক দোয়া মাহফিলের আয়োজন করেছে।

রোববার বাদ মাগরিব প্রেনেসতিনা মক্কি মসজিদে ইতালী বিএনপির সহ সভাপতি চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মৃধার সার্বিক তত্ত্বাবধায়নে ফোরামের সভাপতি আবুল কাশেম পাটোয়ারীর সভাপতিত্বে ও উপদেষ্টা আল আমিন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন ইতালী বিএনপি সভাপতি হাজী আব্দুর রাজ্জাক সাবেক সভাপতি শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, সহ সভাপতি হাসানুজ্জামান কামরুল, ফিরুজ খান, এডভোকেট জামান, মাইনুল আলম খোকন, মাসুম বিল্লাহ, আইন বিষয়ক সম্পাদক এ কে আজাদ, সাস্হ বিষয়ক সম্পাদক শামীম খান, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ূন কবির প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইতালী সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা খাজা আহমেদ, সিনিয়র সহ সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক রুবেল মোল্লা, সহ সভাপতি রাশেদ খান, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া, প্রচার সম্পাদক মোঃ মঈন সহআরো অনেকেই।

দোয়া মাহফিলে নেতৃবৃন্দরা বলেনঃ তিনি ছিলেন সৎ, সজ্জন, ধার্মিক ও পরোপকারী ব্যক্তি। দোয়া করি-মহান আল্লাহ আনোয়ার হোসেন খোকনের মরহুম পিতাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।” এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়াও বেগম খালেদা জিয়ার মরহুম পুত্র আরাফাত রহমান কোকো রুহের মাগফিরাত কামনা করেন।

এতে বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশে বিদেশে ও দলের নেতাকর্মী যারা করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদে মক্কির ইমাম ও খতিব মাওলানা ওয়ালিউল্লাহ।
বিডিনিউজ ইউরোপ /২৭ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ