• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রজ্জলিত ০৫ এর উদ্যোগে সুন্দরগঞ্জে কম্বল বিতরণ

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

প্রজ্জলিত ০৫ এর উদ্যোগে সুন্দরগঞ্জে কম্বল বিতরণ

দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বাড়ছেই। এর মধ্যে গাইবান্ধায় শীতার্তদের মধ্যে গরম কাপড়ের হাহাকার। গাইবান্ধা জেলার সর্ব উত্তরের উপজেলা সুন্দরগঞ্জ। এই উপজেলার শীতার্তদের পাশে দাঁড়ালেন “প্রজ্জলিত ০৫” এর উদ্দমী কিছু তরুণ।
সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০০৫ সালের ব্যাচের ছাত্রদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “প্রজ্জলিত ০৫” এর উদ্যোগে থেকে আজ ২৯ জানুয়ারি (শুক্রবার) ১৫০ জন শীতার্ত মানুষকে কম্বল দয়া হয়। সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে “প্রজ্জলিত ০৫” এর সংগঠকরা কম্বল বিতরন করেন।

উক্ত কম্বল বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আল মারুফ ও “প্রজ্জ্বলিত ০৫” এর সংগঠক বরুণ সরকার, শুভ্রাংশু সরকার, রাসেল প্রামাণিক, সৈয়দ মুঈদ আহসান, ড্যানিশ সরকার, নূর মোহাম্মদ রাফি, সাইফুল সজীব, নোমান তনয়, সুজা মিয়া, গাউসুল নুবয়ত প্রমুখ।

বিডিনিউজ ইউরোপ /২৯ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ