• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান হলেন রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা

শিকদার ইয়াছিন আরাফাত ( খুলনা) মংলা থেকে
আপডেট : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান হলেন রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা

দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি,
এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, বিএন।

সোমবার (২৫ জানুয়ারী) মোংলা
বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি চেয়ারম্যান
রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান এর স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষ্যে মোংলা বন্দরে হস্তান্তর/গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মোংলা বন্দরে নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

নবনিযুক্ত মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা -এর জীবন বৃত্তান্ত রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা ১৯৮৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। তিনি মালয়েশিয়ার রাজকীয় নৌবাহিনী হতে ১ জুলাই ১৯৮৭ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, মিরপুর, ফরাসী ইন্টার ফোর্সেস ওয়্যার কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্ট্যাডিস (আরসিডিএস), থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি লন্ডনের
কিংস কলেজসহ আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে মোট চারটি মাষ্টার্স
ডিগ্রি অর্জন করেন। এছাড়া ২০১৫ সালে তিনি এমফিল সম্পন্ন করেন। চাকুরী
জীবনে রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ
দায়িত্ব পালন ছাড়াও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা ও নৌ সদরের বিভিন্ন
গুরুত্বপূর্ণ পরিদপ্তরে পরিচালক এর দায়িত্ব পালন করেন। তিনি অত্যাধুনিক ফ্রিগেট
বানৌজা বঙ্গবন্ধু ও সর্ববৃহৎ ঘাঁটি বানৌজা ঈসা খানের অধিনায়ক হিসেবেও
দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতীয় ব্লু-ইকোনমি সেল এর পরিচালক
হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশের সেবায় আত্মনিয়োগ
করতে সর্বদা বদ্ধ পরিকর। তিনি তাঁর অসামান্য কর্মদক্ষতা এবং পেশাদারিত্বের জন্য দেশে ও বিদেশে বেশ কয়েকটি পদক ও প্রশংসা পেয়েছেন।
বিডিনিউজ ইউরোপ /৩০ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ