• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় অটোরিকশা থেকে পড়ে গিয়ে বাসচাপায় নারী নিহত

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

হাতীবান্ধায় অটোরিকশা থেকে পড়ে গিয়ে বাসচাপায় নারী নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামীর পেনশনের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে অটোরিকসা যাত্রী আয়েশা বেগম (৪৫) নিহত হয়েছেন।

রোববার (৩১ জানুয়ারি) বিকেল ৩ টায় লালমনিরহাট-বুড়িমারী মহাড়কের হাতীবান্ধা উপজেলার শস্য গুদাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম হাতীবান্ধা উপজেলা গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের কৃষি ব্যাংক কর্মচারী মৃত আব্দুল সামাদ এর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, হাতীবান্ধা সোনালী ব্যাংক থেকে নিহত আয়েশা বেগম তার মৃত স্বামী কৃষি ব্যাংক কর্মচারীর পেনশনের টাকা উত্তোলন করে নিজ বাড়ী মধ্য গড্ডিমারী এলাকায় অটোরিকসা যোগে বাড়ি ফেরার পথে উপজেলার শস্য গুদাম এলাকায় অটোরিকসা থেকে পড়ে গিয়ে বাস চাপায় নিহত হয়।

এ সময় যাত্রীবাহী শাম্মী পরিবাহন বাসটি পাটগ্রাম থেকে লালমনিরহটের দিকে যাচ্ছিল। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। বাসের চালক ও হেল্পার পালিয়ে গেলেও হাতীবান্ধা থানা পুলিশ বাসটিকে আটক করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ /৩১ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ