• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদি আরবে ২০ দেশের নাগরিক অনিদৃষ্টকালের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা

আমান উল্লাহ ( সৌদি আরব) জেদ্দা
আপডেট : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

সৌদি আরব করোনা ভাইরাস বিস্তারের আশংকায় ২০টি দেশের নাগরিকদের অনির্দিস্টকালের জন্য সৌদি আরবে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির স্বরাস্ট্র মন্ত্রানালয়।

আজ ৩ ফেব্রুয়ারী ২০২১ বুধবার রাত ৯ টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তবে পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্থান এই নিষেধাজ্ঞার আওতায় থাকলেও বাংলাদেশের নাম নেই।

যে দেশ গুলো কে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা হল– আর্জেন্টিনা,
সংযুক্ত আরব আমিরাত,
জার্মানি,
মার্কিন যুক্তরাষ্ট্র,
ইন্দোনেশিয়া,
আয়ারল্যান্ড,
ইতালি,
পাকিস্তান,
ব্রাজিল,
পর্তুগাল,
যুক্তরাজ্য,
তুরস্ক,
দক্ষিণ আফ্রিকা,
সুইডেন,
সুইজারল্যান্ড,
ফ্রান্স,
লেবানন,
মিশর,
ভারত
এবং জাপান।

সৌদি আরবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আবারো বৃদ্ধি পাচ্ছে। দুই সাপ্তাহ আগে যা ১০০ জনের নিচে ছিলো।এই সাপ্তাহে তা বেড়ে দৈনিক ৩০০ জনের উপরে রোগী সনাক্ত হওয়ার কারনে -করোনা নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসেবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ থেকে ২০ টি দেশের নাগরিকদের অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
বিডিনিউজ ইউরোপ /৩ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ