• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে আগুনে গরুর খাদ্য পুড়িয়ে ছাই

ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

ঝালকাঠিতে গরুর খাদ্য আগুনে পুড়িয়ে ছাই

ঝালকাঠি সদর উপজেলার ৪নং কেওরা ইউনিয়নের পাকমহর গ্রামের শাওন আকনের খড়ের মেইতে (খড়ের গাদা) দুস্কৃতিকারীরা পর পর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম পাকমহর আকন বাড়ি শাওন আকনের খড়ের মেইতে আজ ৪ ফেব্রুয়ারি ভোর রাতে আগুন লাগানো হয়। এর আগে গত ২৪ জানুয়ারি ভোর ৫ টার দিকে দুস্কৃতিকারীরা একই কাজ করেছে। এ নিয়ে দুই বছরে ৩ বার পুড়লো শাওন আকনের খড়ের গাদা। গত বছর শীতেও আগুন দিয়েছিল দুষ্কৃতকারীরা। গেল বছর প্রায় ৯০ হাজার টাকা দামের গরু চুরি যায় শাওন আকনের।

এ কেমন বর্বরতা? আমি কোথায় যাবো? বার বার অক্লান্ত পরিশ্রম করে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু বারবার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আমার গরুগুলোর সারা বছরের খাবার নষ্ট করা হয়েছে। শাওন আকন পুলিশ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে বলেন, এই বর্বর কর্মকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।

এলাকার সর্বস্তরের মানুষের দাবি এহেন বর্বরতা মেনে নেয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকার বাসিন্দারা।
বিডিনিউজ ইউরোপ /৪ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ