• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মহেশখালীতে বিট পুলিশিং সভায় মাদকের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না: এসপি হাসানুজ্জামান

এন আলম আজাদ কক্সবাজার (বাংলাদেশ)
আপডেট : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

মহেশখালীতে বিট পুলিশিং সংক্রান্ত সভায় এসপি হাসানুজ্জান
মাদকের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না

বিট পুলিশ বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”
এই স্লোগানকে সামনে রেখে ৪ টা জানুয়ারি মহেশখালী থানাধীন মহেশখালী পৌরসভাস্থ ১০নং বিট এর উদ্যোগে অহনা কনভেনশন হলে এক বিশাল মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান পিপিএম-সেবা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী -কুতুবদিয়ার উন্নয়নের বরপুত্র জনাব আশেক উল্লাহ রফিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ জাহেদুল ইসলাম।অন্যান্যদের মধ্যে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহফুজুর রহমান, মেয়র মহেশখালী পৌরসভা জনাব মোঃ মকসুদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব মোঃ আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি জনাব মোঃ আজিজুর রহমান, মহেশখালী কলেজের অধ্যাপক জনাব মোঃ আহামেদ কবীর, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ আবুল বশর পারভেজ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানও সদস্যবৃন্দ স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উল্লেখযোগ্য সংখ্যক নারী উক্ত সভায় অংশগ্রহণ করেন।এতে সভাপতিত্ব করেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ জনাম মোঃ আব্দুল হাই।

সভায় প্রধান বক্তার বক্তব্যে পুলিশ সুপার বলেন,দ্রুততম সময়ে পুলিশী সেবা জনগনের নিকট পৌঁছে দেওয়া এবং তাৎক্ষনিকভাবে অপরাধ দমনে বিট পুলিশিং একটি কার্যকরী ও পরীক্ষিত ব্যবস্থা। বিট পুলিশ অফিসার ও সদস্যগন নির্ধারিত এলাকায় বেশিরভাগ সময় অবস্থান করার পাশাপাশি অপরাধ প্রবণ এলাকায় টহলরত থাকবে। অপরাধের উৎসস্থল সম্পর্কে তথ্য সংগ্রহ পূর্বক অপরাধীকে গ্রেফতার করবে। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াবে এবং তাদেরকে আইনী সহায়তা প্রদান করবে।তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, মাদক কারবারী ও মাদকের সাথে জড়িৎ কাউকে ছাড় দেওয়া হবে না এমনকি তিনি বলেন মাদক ব্যবসায়ীদের শিকড় যত গভীরেই থাকুক না কেন তা উপড়ে ফেলা এবং পুরো কক্সবাজার জেলাবাসির মনে পুলিশের হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে যা দরকার তা নিয়ে জেলা পুলিশকে সাথে নিয়ে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেলা পুলিশের এ কর্মকর্তা।
বিডিনিউজ ইউরোপ /৫ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ