• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভালোবাসার কাছে গিয়েও ফিরে আসা:শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃসুরুজ আলী ঢাকা
আপডেট : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

ভালোবাসার কাছে গিয়েও ফিরে আসা
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

ভালোবাসবো ভালোবাসবো বলে আর ভালোবাসা হলোনা,
সকাল চলে গেল,রাত্রিও চলে গেল
অথচ তোমাকে আর ভালোবাসা হলোনা,
কুয়াশার চাদরে কিংবা রৌদ্রের
উঠান ধরে-ধরে দু-জন হাঁটবো
কাঁচা রাস্তার পুল কিংবা বিলের টিলা
জলে ভেসে চলা হাঁস
কিংবা তোমার হঠাৎ দীর্ঘশ্বাস
আর কোনটাই দেখা হলোনা।
চোখের আশায় বেড়েছিল
কেবলি তোমার ভালোবাসা
এবং সন্ধ্যা বেলায় দেখেছি তোমার হেঁটে চলা
আর তৃণলতার ছায়ায় কেবলি হেঁটে চলা,
কেবলি হেঁটে চলা।
তোমাকে জড়িয়ে আছে অজস্র স্মৃতি
কিংবা উড়ন্ত কোন স্বপ্নের ঝাঁক-ঝাঁক আশা
অথচ দৃষ্টি নিয়ে কত পিছনেই না পড়ে আছি
আমি এখন কেবলি আমার পাতা উল্টাতে থাকি,
চিন্তা করি ,ভীষণ চিন্তা করি তোমার ভালোবাসা ঘাড়ে
দীর্ঘশ্বাস নিতে পারলাম না,
ভালোবাসবো ভালোবাসবো বলে আর ভালোবাসা হলোনা।
বিডিনিউজ ইউরোপ /৫ ফেব্রুয়ারী/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ