• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ালীগের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ফারুক আহমেদ ( সিরাজগঞ্জ) সলঙ্গা থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ালীগের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নে আওয়ালীগের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মন্ডল নির্বাচিত হয়েছেন।গত শুক্রবার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় চত্ত্বরে সম্মেলন উদ্বোধন করেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুব (সুর্য) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুজ্জামান আলো,উপ-দপ্তর বিষয়ক সম্পাদক এফ,এম আহসান হাবিব এহসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জিন্নাহ আলম তালুকদার প্রমুখ।

সম্মেলনে সভাপতি পদে ৩জন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন নির্বাচন করেন। দ্বিতীয় অধিবেশনে ভোটের ফলাফল ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু ইউসুব (সুর্য)। এতে সভাপতি পদে জাহিদুল ইসলাম জাহিদ ১৯৬ ভোট,হাফিজুর রহমান ২৭ ভোট ও আলতাফ হোসেন ১ ভোট পায়। সাধারন সম্পাদক পদে আলতাফ হোসেন মন্ডল ১০১ ভোট,আমিরুল ইসলাম আরিফ ৫৭ ভোট,আনোয়ার হোসেন তালুকদার ৪৯ ভোট,ছানোয়ার হোসেন ৪ভোট ও হেলাল উদ্দিন ১ভোট পেয়েছেন।
বিডিনিউজ ইউরোপ /৫ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ