• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আগামীকাল ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ চূড়ান্ত স্কোয়াড

জহিরুল ইসলাম মিলন স্পোর্টস প্রতিবেদক
আপডেট : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

দ্বিতীয় টেস্ট ম্যাচে আগামীকাল
ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দেখে দিন দুই দলের চূড়ান্ত স্কোয়াড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ। তাই সিরিজে সমতা আনতে হলে অবশ্যই এই ম্যাচে জয়লাভ করতে হবে বাংলাদেশকে।

এদিকে ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন সৌম্য সরকার। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৯:৩০ টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং নাগরিক টিভি।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়েল, জশুয়া দা সিলভা, শ্যানন গাব্রিয়েল, কাভিম হজ, আলঝেরি জোসেফ, কাইল মায়ার্স, শেনে মোসেলে, ভিরাসাম্মি পার্মল, কেমার রোচ, রেইমন রেইফার, জোমেল ওয়ারিকে
বাংলাদেশের টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সৌম্য সরকার, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী, সাইফ হাসান, আবু জায়েদ, হাসান মাহমুদ, নাঈম হাসান ও ইবাদত হোসেন।

বিডিনিউজ ইউরোপ /১০ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ