• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে তৃতীয় দিনে বাড়ছে করোনা টিকা গ্রহণ

বাধন রায় (বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

ঝালকাঠিতে তৃতীয় দিনে বাড়ছে করোনা টিকা গ্রহণ

ঝালকাঠিতে তৃতীয় দিনে বেড়েছে করোনা প্রতিরোধের টিকা গ্রহণ। সদর হাসপাতাল ও জেলা তিনটি উপজেলায় সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলে। তিন দিনে জেলায় রেজিস্ট্রেশনকারী ২৫০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে মঙ্গলবার সকাল থেকে এখন পর্যন্ত শতাধিক মানুষ টিকা নিয়েছেন। সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা নিয়ে সুস্থ আছেন সবাই। জেলায় এ পর্যন্ত টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন এক হাজার ৫০০ মানুষ। রেজিস্ট্রেশন ছাড়াও ৪০ বছরের বেশি বয়সী মানুষ জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলে তাৎক্ষণিকভাবে তাকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।
টিকা নিতে আসা কয়েকজন ব্যক্তি জানান, তাদের শরীরে টিকা পুশ করার পরে ৩০ মিটিন করে বিশ্রামে থেকেছেন। টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তাঁরা প্রত্যেকেই ভাল ও সুস্থ আছেন। টিকা নিতে ভয়ের কিছুই নেই বলেও জানান তাঁরা।

বিডিনিউজ ইউরোপ /১০ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ