• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জেলা গোয়েন্দা পুলিশের সফল অভিযানে ১৪ লাখ ইয়াবা সহ গ্রেফতার -২

এন আলম আজাদ কক্সবাজার (বাংলাদেশ)
আপডেট : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

জেলা গোয়েন্দা পুলিশের সফল অভিযানে ১৪ লাখ ইয়াবা সহ গ্রেফতার -২

কক্সবাজার সদরে উপজেলার চৌফলদন্ডী ব্রীজে রাখাইন ঘাট সংলগ্ন একটি বোট থেকে সাত বস্তা ইয়াবা উদ্ধার করা হয়েছে।মঙ্গবার ৯ ফেব্রুয়ারি দুপুরবেলা কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকুস টিম গোপন সংবাদ পেয়ে এই অভিযান চালায়।উদ্বারকৃত বস্তায় প্রায় ১৪ লাখ ইয়াবা রয়েছে বলে প্রাথমিক গণনায় ধারণা করা হচ্ছে।কক্সবাজার জেলায় চালানটি এ যাবতকালের সর্ববৃহৎ উদ্ধার হওয়া ইয়াবা চালান।এই চালানের সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন,উত্তর নুনিয়াছড়ার নজরুল ইসলাম রাজু ও এক সাবেক মহিলা মেম্বারের ছেলে জহিরুল ইসলাম ফারুক।

কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান এ অভিযানের নেতৃত্বে ছিলেন।ঘটনাস্থল থেকে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের কয়েকটি দলের সমন্বয়ে চালানো এই অভিযানে একটি বোট থেকে ইয়াবা ভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫ থেকে ৩০ কাট ইয়াবা পাওয়া গেছে। এতে প্রাথমিক গণনায় ১৪ লাখ ইয়াবা হবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান,এই চালানের সাথে একটি বড় মাদককারবারী চক্র জড়িত।তাদের দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।আমারা যখনি কোন ইয়াবার চালান উদ্বার করি স্বচ্ছতার জন্য তা সবার সস্মুখে গণনা করার পাশাপাশি পরবর্তীতে আদালতে যাতে স্বাক্ষীরা কোনপ্রকার দ্বিধাদ্বন্দ্বে না পড়ে তার জন্য ভিড়িও সহ ডিজিটাল প্রমান রাখি।তিনি বলেন, এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।তিনি বলেন, কক্সবাজারকে মাদকমুক্ত করতে আমি সহ আমার পুরোটিম সদা প্রস্তুত রয়েছে।
বিডিনিউজ ইউরোপ /১০ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ