• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদি আরবের মদিনার সানাইয়া সোফা কারখানার আগুনে দুই ভাইসহ ৭ বাংলাদেশি মারা গেছেন

আল আমিন সৌদি আরব থেকে
আপডেট : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

সৌদি আরবের মদিনার সানাইয়া (ইন্ডাট্রিয়াল) এলাকায় সোফা কারখানার আগুনে দুই ভাইসহ ৭ বাংলাদেশি মারা গেছেন।
সময় বুধবার (১০ ফেব্রুয়ারী) মধ্যরাতে এ অগ্নিকাণ্ড হয়। নিহতদের সবার বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ।
দূতাবাস জানায় দেশটির পবিত্র নগরী মদিনার আল মনোয়ারাযর উহুদ পাহাড়ের কাছে মদিনা আল-খলিল এলাকায় সোফা কারখানায় আগুন লেগে বাংলাদেশি শ্রমকিদের মৃত্যু হয়েছে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়।

প্রাথমিকভাবে কয়েকজনের পরিচয় জানা গেছে। বাকীদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।

নিহতদের মধ্যে কক্সবাজার জেলার টেকনাফের ৩ জন, চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ৩ জন ও রামুর একজন আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরমধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই ভাই। বড় ভাই নিজাম ও ছোট ভাই আরাফাত। বাকিদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মদিনায় নিযুক্ত জেদ্দা কনস্যুলেটের আইন সহকারী জানান, এ ঘটনা আরও কয়েকজন আহত হয়েছেন।

সৌদি আরবে এর আগেও কর্মক্ষেত্রে অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যু হয়েছে। চার বছর আগে রিয়াদের হারাজ বিন কাশেম মানফুহা জেলার একটি সোফা কারখানায় ৪ বাংলাদেশি শ্রমিক আগুনে পুড়ে মারা যান।

তারও আগে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নাগরিকসহ ৬ জনের মৃত্যু হয়েছিল।
বিডিনিউজ ইউরোপ /১১ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ