• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

উখিয়ার ইউএনও’র অবৈধ ডাম্পার বিরোধী নির্ঘুম অভিযানে বনবিভাগের সহযোগীতা

এন আলম আজাদ ( কক্সবাজার) উখিয়া
আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

উখিয়ার ইউএনও’র অবৈধ ডাম্পার বিরোধী নির্ঘুম অভিযানে বনবিভাগের সহযোগীতা

উখিয়া -টেকনাফ সড়কে অবৈধ ডাম্পার বিরোধী অভিযানে নির্ঘুম রাত কাটিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ।এ রোডে বেপরোয়া গতীতে প্রতিদিন ডাম্পার গাড়ির চলাচল প্রতিরোধে তিনি এ ভূমিকা নিয়েছেন।সম্প্রতি ডাম্পার গাড়ীর চাকায় পিষ্ট হয়ে উপজেলা ইউএনও অফিসের কম্পিউটার অপারেটর মোঃ শাহ রেজা সহ অনেক তরতাজা প্রাণ চলে গেছে।সড়ক দূর্ঘটনার এ নির্মম বেদনায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগে বিতর্কের ঝড় উঠে।অবৈধ ডাম্পার গুলোর বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠে সাধারণ মানুষও।

তাদের দাবি সড়কে প্রতিনিয়ত প্রাণ হরণকারী এই ডাম্পার গুলোর সমুলে উৎপাটন।এসব ডাম্পার মাটি-বালু ও চোরাইকাঠ পাচারে ব্যবহার করছে অসাধু ব্যবসায়ীরা।লাইসেন্স বিহীন হওয়ায় এগুলো দিনে বের না হয়ে রাতেই সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে।
অবশেষে সাধারণ মানুষের প্রাণের আকুতিকে প্রাধান্য দিয়ে নিজেই ডাম্পার গাড়ি গুলোর বিরুদ্ধে অভিযানে নামেন ইউএনও নিজাম উদ্দীন আহমেদ।উপজেলার প্রশাসনিক শীর্ষকর্তার এমন উদ্যেগে সহযোগীতার হাত এগিয়ে দেয় স্হানীয় বনবিভাগও।
বেপরোয়া গতি থামাতে গত শুক্রবার গভীর রাতে ছদ্মবেশী ইউটএনও ভোর ৫টা পর্যন্ত সিএনজি গাড়িতে করে নির্ঘুম রাত কাটিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ডাম্পারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।এ সময় বনভূমিতে অনধিকার প্রবেশ করে নির্বিচারে পাহাড় কেটে ঐ মাটি পাচারকালে চালকসহ ৩টি অবৈধ ডাম্পার আটক করে।পরে ডাম্পার গাড়ি গুলোর শ্রমিক রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়ার জামালের পুত্র বোরহান উদ্দীন মানিক,হিজলিয়ার মৃত শফিকুর রহমানের পুত্র মীর কাশেম(৫০)কে আটক করা হয়। ইউএনও’র এ অভিযান স্হানীয় জনগনের বিপুল প্রশংসায় প্রশংসিত হন।এ সময় ইউএনও’র সাথে স্হানীয় বনকর্মকর্তা গাজি শফিউল আলম সহ তার অধীনস্থ বনকর্মীরা অভিযানে সহযোগীতা দেন।তিনি জানান,ধৃতদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইনে ২০০০ সনের সংশোধিত ২৬ (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধের দায়ে মামলার পর আদালতে সোপর্দ করা হয়। বনবিভাগ আরও জানান,আটক ৩ টি ডাম্পার গাড়ির মালিকের বিরুদ্ধেও বন আইনে মামলার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ ইউরোপ /১৩ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ