• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্নিগ্ধ শীতের শোভাঃশেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃসুরুজ আলী ঢাকা
আপডেট : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

স্নিগ্ধ শীতের শোভা
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

গাছে গাছে মুকুল, মৌমাছির কত গুণগুণ,
স্নিগ্ধতারি শীতের শোভা,সোনালী ইয়াঙ্গুন।
পৌষ মাসেরি বাতাসেতে ভাসছে সুগন্ধ,
ভ্রমরেরি সুরব্যজ্ঞনা লিখছি ছন্দ ছন্দ।
শাখায় শাখায় মহামিলন চলছে তবে দেখ,
বাতাসরি ঝড় খেলা, তুমি এখন রাখ।
রঙ তুলিরি কচি ডানা, তবে এইবার ভাসাও,
আঁধারেরি মেঘের ছানা এইবার তুমি হাসাও।
হাসছে না তো ছানা দেখ,কেমনে করে তাকায়,
পৌষ মাসেরি আমের মুকুল, আমি তোমায় দেখায়।
উঠান জুড়ে পক্ষপাখালি করছে দেখ খেলা,
পিঠা ছাড়া জমে কি আর,সকাল বেলার মেলা,
পিড়ি টেনে বসছে সবাই , তুমি আনছো চেয়ার,
ভাবছে তবে, দেখছো তবে করছে তোমায় কেয়ার।
পৌষ মাসেরি আমের মুকুল, ঝড়ছে বাতাসে,
গাছের ডালের পাখিগুলো উড়ছে আকাশে।
সকাল যেনো ডেকে আছে পৌষের চাদরে,
আমিও তেমন ভাসছি দেখো, তোমার আদরে।
বিডিনিউজ ইউরোপ /১৪ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ