• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মাস্টার সেলিম উদ্দিন এর পিতা ফরিদ উদ্দিনের ইন্তেকালঃ বিভিন্ন মহলের শোক

সাইফুল ইসলাম ব্যুরোচীফ সিলেট বাংলাদেশ
আপডেট : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

মাস্টার সেলিম উদ্দিন এর পিতা ফরিদ উদ্দিনের ইন্তেকালঃ বিভিন্ন মহলের শোক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের গাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী,সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাস্টার সেলিম উদ্দিন এর পিতা ফরিদ উদ্দিন ইন্তেকাল করেছেন।

ইন্নানিল্লাহিওয়িন্নাইলাইহিরাজিঊন!

আজ ১৪ ই ফেব্রুয়ারি,রবিবার- রাত ৯ ঘটিকার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। তিনি এক স্ত্রী,চার ছেলে,এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাজার নামাজ আগামীকাল ১৫ ফেব্রুয়ারি,সোমবার-
সকাল ১১ ঘটিকার সময় চৌগ্রাম ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে প্রবীণ এই মোরব্বির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শোক প্রকাশ করেছেন
৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আমিনুর রহমান চৌধুরী,বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন উদ্দিন,জলুরমুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ফরিদ উদ্দিন,সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশীদ,
৬নং ফতেপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাক্তার নাজিম উদ্দিন,সিলেট অনলাইন প্রেসক্লাব এর কার্যনির্বাহী সদস্য,সাংবাদিক সাইফুল ইসলাম,৮নং ওয়ার্ডের মেম্বার মীর হোসাইন আমির,৯নং ওয়ার্ডের মেম্বার ফখর উদ্দিন চৌধুরী,
চৌগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা মাস্টার শামসুল ইসলাম,চৌগ্রাম ছাত্র কল্যাণের উপদেষ্টা মাস্টার ফয়েজ উদ্দিন,দেওয়ানের গাঁও-বাগবাড়ী সমাজকল্যাণ পরিষদের সভাপতি আলমগীর হোসেন,সেক্রেটারি এইচ.কে.শরীফ সালেহীন,চৌগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আসলাম উদ্দিন,সেক্রেটারি সাহিদুর রহমান সুমন সহ উপজেলা- ইউনিয়নের একাধিক
সামাজিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।
বিডিনিউজ ইউরোপ /১৪ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ