• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশ দূতাবাস কর্তৃক ছুটির দুইদিনে প্রায় সাতশত পাসপোর্ট বিতরণ

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি
আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশ দূতাবাস কর্তৃক ছুটির দুইদিনে প্রায় সাতশত পাসপোর্ট বিতরণ

মিনহাজ হোসেন ইতালী থেকে: রোমস্থ বাংলাদেশ দূতাবাস গত ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার এবং আজ ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার ছুটির দুইদিনে সাপ্তাহিক কর্মদিবসের বাইরেও বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণ করেছে। প্রায় সাত শতাধিক সেবা-প্রার্থী এই দুই দিনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্ট সংগ্রহ করেছেন। স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য সকলকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

যারা এখনো পাসপোর্ট সংগ্রহ করতে পারেননি তাঁদের অবগতির জন্য জানানো হয়, সেবা-প্রত্যাশীদের সুবিধার্থে সাপ্তাহিক কর্মদিবসের বাইরেও বিশেষ ব্যবস্থাপনায় নেয়া দূতাবাসের এই উদ্যোগ অব্যাহত থাকবে। এ প্রেক্ষিতে আগামী শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১ সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ কার্যক্রম চলমান থাকবে। ২১ ফেব্রুয়ারি ২০২১, রবিবার ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে দূতাবাসের আয়োজনে কর্মসূচী থাকবে বিধায় ঐদিন পাসপোর্ট বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। পুনরায় ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ২০২১ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণ কার্যক্রম চলবে।

উল্লেখ্য, দূতাবাসের ওয়েবসাইট ও ফেইসবুকে প্রচারিত প্রস্তুত (ready) পাসপোর্টের তালিকায় দেয়া পাসপোর্টসমূহ বিতরণ করা শেষ না হওয়া পর্যন্ত এই কর্মসূচী চলবে। প্রস্তুত পাসপোর্টের তালিকা দেখে নিশ্চিত হয়ে বর্ণিত সময়ে পাসপোর্ট গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
বিডিনিউজ ইউরোপ /১৫ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ