• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ মাদককারবারী দমনে বিট পুলিশং কার্যকরী ও পরিক্ষিত ব্যবস্হা-এসপি কক্সবাজার

এন আলম আজাদ ককসবাজার থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ মাদককারবারী দমনে বিট পুলিশং কার্যকরী ও পরিক্ষিত ব্যবস্হা-এসপি কক্সবাজার

কক্সবাজারের পুলিশ- সুপার মোঃ হাসানুজ্জান পিপিএম-সেবা বলেছেন,অপরাধ প্রবণ এলাকায় পুলিশ দীর্ঘ সময় অবস্হান করে অপরাধ কর্মকাণ্ড বন্ধ ও অপরাধীদের দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।এই জন্যই বিট পুলিশং ও সেবা কার্যক্রম দায়িত্বশীলতায় প্রতিপালন করলে আইনশৃঙ্খলা নষ্ট হবে না এবং অপরাধীরাও অপরাধ করে পার পাবে না।তিনি আজ ১৪ ফেব্রুয়ারি সদর থানাধীন চৌফলদন্ডী ইউপিস্থ ০৫ নং বিট এর উদ্যেগে চৌফলদন্ডী বাজার সংলগ্ন এলাকায় বিশাল অপরাধ দমন সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গিয়াসের সভাপতিত্বে উক্ত সভায় আলোচক ছিলেন সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি, ইউপি চেয়ারম্যান-মেম্বার, স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উক্ত সভায় সাধারণ মানুষকে ফ্লোর উন্মুক্ত করে দেওয়ায় বিভিন্ন সমস্যা তুলে ধরেন তারা।

সভায় এসপি আরো বলেন,দ্রুততম সময়ে পুলিশী সেবা জনগনের নিকট পৌঁছে দিতেই বিট পুলিশিং একটি কার্যকরী ও পরীক্ষিত ব্যবস্থা।অপরাধের উৎসস্থল সম্পর্কে তথ্য সংগ্রহ পূর্বক অপরাধীকে গ্রেফতার করবে পুলিশ এবং বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াবে ও তাদেরকে আইনী সহায়তা প্রদান করবে। পুলিশ সুপার মাদক কারবারী ও মাদকের সাথে জড়িৎ কাউকে ছাড় দেওয়া হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন।তাদের শিকড় যত গভীরেই থাকুক না কেন তা উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন।এলাকায় বিরাজমান অপরাধ সংক্রান্ত তথ্য প্রদান করে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বিডিনিউজ ইউরোপ /১৫ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ