• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশি অভিবাসীদের সহজে ও দ্রুত সেবা দিচ্ছে ইতালীস্হ বাংলাদেশ দূতাবাসঃ শেখ সালেহ আহমেদ

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি
আপডেট : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশি অভিবাসীদের সহজে ও দ্রুত সেবা দিচ্ছে ইতালীস্হ বাংলাদেশ দূতাবাসঃ শেখ সালেহ আহমেদ

ইউরোপের সাপ্তাহিক ছুটির দিনেও ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের মধ্যে পাসপোর্ট বিতরণ করা হয়েছে। আজ রবিবার মান্যবর রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগন যথারীতি নিজ নিজ দায়িত্ব পালন করেছেন সপ্তাহের অন্যান্য দিনগুলির মতো। এসময় পাসপোর্ট নিতে আসা প্রবাসীদের সাথে কথা বলতে দেখা যায় দূতাবাসের প্রথম সচিব শেখ সালেহ আহমেদকে। তিনি সকলের সাথে পাসপোর্ট সহ কনস্যুলার সেবা নিয়ে খোলামেলা কথা বলেন। এবং সকলকে দালালমুক্ত হয়ে নিজ দায়িত্বে অনলাইনে এপয়েন্টমেন্ট সংগ্রহ করার অনুরোধ করেন। তিনি আরো বলেন: ইতালীর বিভিন্ন প্রান্তে বসবাসরত সকল বাংলাদেশি অভিবাসীদের সহজে ও দ্রুত সেবা দিতে ইতালীস্হ বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলার নিয়োজিত রয়েছে। এ ছাড়াও তিনি সকল প্রবাসীদের জানান যাদের পাসপোর্ট অফিসের লিস্টে নাম চলে আসছে তাদেরকে ছুটির দিন শনি ও রবিবার সহ যে কোন দিন সংগ্রহ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।

বিশেষ করে অনলাইনে সহজ পদ্ধতিতে এপয়েন্টমেন্ট চালু রাখায় উপস্থিত প্রবাসীরা অত্যন্ত আনন্দিত প্রকাশ করে শেখ সালেহ আহমেদ সহ দূতাবাসের সকল কর্মকর্তাগনের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডিনিউজ ইউরোপ /১৫ ফেব্রুয়ারী / জই


আরো বিভন্ন ধরণের নিউজ