• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে শ্রী শ্রী স্বরস্বতী পূজা উপলক্ষে ব্যাতিক্রম আয়োজন করেছে একতা ক্লাব ও পাঠাগার

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

ঝালকাঠিতে শ্রী শ্রী স্বরস্বতী পূজা উপলক্ষে ব্যাতিক্রম আয়োজন করেছে একতা ক্লাব ও পাঠাগার।

বিদ্যার দেবী স্বরস্বতীর বন্দনায় মুখরিত ছিল পুরো ঝালকাঠি। এর ধারাবাহিকতায় ঝালকাঠির বিভিন্ন মন্ডবে ও বিদ্যালয় গুলোতে দিনভর পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। সকালে অজ্ঞলী দেবার মধ্যে দিয়ে পূজার সূচনা হয়। তবে প্রত্যেক বারের মতো এবার স্বরস্বতী পূজা উপলক্ষে ব্যাতিক্রম অায়োজন করেছে একতা ক্লাব ও পাঠাগার। তারা অসহায় ৬০জন শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় নতুন কলাবাগানে পূজা মন্ডবের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির অারো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম, অালঅামিন, ৫,৮,৯ ওর্য়াডের ২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলার পদপ্রার্থী লুৎফর লুনা, চম্পা বনিক ও ৯ং ওর্য়াডের কাউন্সিলার পদপ্রার্থী হুমায়ূন হোসেন সাগর। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রাজু বনিক অাকাশ ও সদস্য সচিব পল্লব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে শিক্ষাথীদের প্রায় একবছরে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একতা ক্লাব ও পাঠাগারের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সুন্দর অনুষ্ঠান অায়োজন করার জন্য উপস্থিত অতিথিরা তাদের ধন্যবাদ জানায় এবং সংগঠনের যে কোন ভালো কাজে সব সময় পাশে পাবার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
বিডিনিউজ ইউরোপ /১৭ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ