• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

ঝালকাঠিতে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে।

ঝালকাঠি বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির স্টেডিয়ামে বাছাই করা ১৬টি দল নিয়ে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লীগ। বুধবার সকাল আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। উদ্বোধনি ম্যাচে সৈয়দ ট্রেড এন্ড সাপ্লাইয়ার্স সুগন্ধা ট্রেডার্সকে ৫৭রানে পরাজিত করেছে। টসে জিতে সৈয়দ ট্রেড এন্ড সাপ্লাইয়ার্স ব্যটিং নেয়। তারা ২৫ ওভারে ১৭৫ রান করেন। জবাবে খেলতে নেমে সুগন্ধা ট্রেডার্স ১১৭ রানে সকলে আউট হয়ে যায়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠনে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতিদ্বয় ও সাধারণ সম্পাদক এবং নির্বাহী কমিটির সদস্যসহ উৎসাহী ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসনে আমু বলেছেন “ক্রিকেট বাংলাদেশকে বিশ্বের মধ্যে পরিচিতি এনে দিয়েছে এবং আমাদের ক্রিকেট টাইগার্সরা তাদের দক্ষতা সাক্ষর রেখে চলেছেন। কিন্তু বাংলাদেশের বর্তমান অগ্রগতি ও সাফল্যে ইর্ষান্বিত হয়ে একটি গোষ্টি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মতো অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর উত্তরসূরিরা এই ধরণের হিন অপচেষ্টা প্রতিরোধ করে দেশকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।”
বিডিনিউজ ইউরোপ /১৮ নভেম্বর / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ