• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিলেটে ৬বছরের শিশুকে ৩৫বছরের যুবকের ধর্ষণ

সাইফুল ইসলাম ব্যুরোচীফ সিলেট বাংলাদেশ
আপডেট : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটে ৬বছরের শিশুকে ৩৫বছরের যুবকের ধর্ষণ

সিলেটের সাহেবের বাজারের কালাগুল চা- বাগানে ৬বছরের শিশুকে ৩৫বছরের যুবক নৃত্য লাল তন্তবাই কর্তৃক ধর্ষণের সংবাদ পাওয়া গেছে।ধর্ষকের পিতার নাম মৃত নরী তন্তবাই।উভয়ই কালাগুল চা বাগানের বাসিন্দা।

গতকাল (১৯ফেব্রিয়ারি’২১),শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬:৩০মিনিটের সময় ধর্ষিতা শিশুর বসত ঘরে এঘটনা ঘটেছে।ধর্ষিতা মেয়েটির নাম ত্রিবেদী নায়েক(ছন্মনাম),পিতা- রঞ্জু নায়েক।ধর্ষক পেশায় বাগানের শ্রমিক বলে জানা গেছে।

ধর্ষিতা শিশু ত্রিবেদী নায়েক (ছন্মনাম)এর পিতা রঞ্জু নায়েক রাতেই এয়ারপোর্ট থানা পুলিশের তত্ত্বাবধানে মেয়েকে সিলেট ওসমানী মেডিকেলের ওসিসি’তে ভর্তি করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির পিতা রঞ্জু নায়েক মেডিকেলে মেয়ের সাথে অবস্থান করছেন।

জানা যায়,গতকাল বিকেলে বাজার করতে বাড়ি থেকে বের হন রঞ্জু নায়েক।এসময় মেয়েটি নিজ ঘরে একা অবস্থান করছিলো।বাগানের শান্ত পরিবেশ থাকায় একা ঘর পেয়ে ঐ ঘাতক জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে ।রঞ্জু নায়েক হাট বাজার সেরে বাড়িতে ফিরলে শিশুটিকে কাঁদতে দেখেন।এসময় শিশুটি কান্না করে নৃত্য লাল তন্তবাই কর্তৃক তার সাথে খারাপ কাজ করা হয়েছে বলে তার বাবাকে জানায়।তখন মেয়েটির প্রচুর রক্তপাত হতে দেখেন তার পিতা,পরে তাৎক্ষণিকভাবে বাগানের একজন মহিলা পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশের কাছে অভিযোগ করেন।

রাতে ধর্ষণের এমন সংবাদ পেয়ে,সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ কর্তৃক ধর্ষক নৃত্য লাল তন্তবাইকে গ্রেফতার করা হয়েছে।

কালাগুল চা বাগানে পঞ্চায়েত কমিটির সভাপতি রন্জিত নায়েক বলেন,এই ঘটনাটি খুবই ঘৃণ্য কাজ।ছেলেটির কুচরিত্রের লোক।পুলিশ তাকে গ্রেফতার করেছে,তার বিচার হোক।

চা বাগানের বাসিন্দা সোহাগ ছত্রী বলেন,ঘটনাটি শুনে আমরা সাথে সাথে শিশুটির পরিবারকে সহযোগিতা করেছি,ঘটনাটি আসলেই দুঃখজনক,ধর্ষকের বিচার হোক।যাতে এরকম কোন ঘৃণ্য কাজ সমাজে আর না ঘটে।

এঘটনার সত্যতা স্বীকার করে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান,ধর্ষিতা মেয়ে শিশুটি আমাদের তত্ত্বাবধানে ওসমানীর ওসিসি’তে আছে,এব্যাপারে মামলা রুজু করা হয়েছে।আটককৃত ধর্ষক নৃত্য লাল তন্তবাই থানা পুলিশের হেফাজতে আছে।
বিডিনিউজ ইউরোপ /২০ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ