• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

হাতীবান্ধায় ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নে ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মোক্তারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, তরুণ সমাজসেবক শাহ মমিনুল ইসলাম তিনি খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে শাহ মমিনুল ইসলাম বলেন ছাত্র-যুবকরা জাতির ভবিষ্যৎ। একমাত্র খেলাধুলা পারে সমস্ত অন্যায়, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে যুবকদেরকে বিরত রাখতে। এজন্য সকলকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলার ব্যাপারে খুবই আন্তরিক।

এজন্য আমার পক্ষ থেকে আমার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ তরুণ তরুণীদের মাঝে এ সামগ্রী বিতরণ করে যাচ্ছি যাতে গ্রামের ছেলে মেয়েরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোক্তারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোবহান হোসেন,সিংগীমারী ইউপি সদস্য জসিম উদ্দিন,সাংবাদিক মাহির খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ /২৪ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ