• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জীপ-কার মাইক্রো সমিতির নির্বাচন লাইন সম্পাদক পদে একধাপ এগিয়ে তোফায়েল

এন আলম আজাদ ককসবাজার থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

জীপ-কার মাইক্রো সমিতির নির্বাচন লাইন সম্পাদক পদে একধাপ এগিয়ে তোফায়েল

কক্সবাজার জেলা জীপ-কার মাইক্রো শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে সংগঠনের শ্রমিকদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা ঘুরপাক খাচ্ছে।কেউ কেউ এমন আলোচনায় চায়ের কাপে ঝড় তুলছে।প্রার্থীদের ইতিপূর্বের কর্মকাণ্ডেরও চুলছেরা বিশ্লেষণ করছে সাধারণ ভোটাররা।আগামী ২৬ ফেব্রুয়ারি বহুুল প্রত্যাশিত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের এ নির্বাচনে মোট ১০৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। জানাগেছে কক্সবাজার পৌর এলাকার ১টি মাত্র কেন্দ্রে পুরো জেলার ভোটাররা তাদের ভোটে পছন্দ সই প্রার্থী নির্বাচিত করবেন।প্রার্থীরা ইতিমধ্যে নিজেদের পক্ষে গণসংযোগ ও অন্যান্য প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছে।নির্বাচনের শেষ মুহুর্তে এসে প্রার্থীরা ভোটারদের কাছে আগামী দিনের নানা প্রতিশ্রুতি দিচ্ছে।যে কোনভাবে তাদের ভোট ব্যাংক ভারি করতে এ প্রচেষ্টা মনে করছে সচেতন ভোটাররাও।ভোটাররা জানিয়েছেন,যারা তাদের কল্যাণে এবং বিপদেআপদে সহযোগীতা করেছেন তাদেরকেই তারা মুল্যায়ণ করবেন।সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিন্ধিতায় গিয়াস উদ্দীন নির্বাচিত হওয়ায় এ পদে ভোট গ্রহণ হবে না।সংগঠনের মোট ১৩ টি পদে এ নির্বাচনের প্রস্তুতিও নেয়া হয়েছে।প্রত্যেক প্রার্থী বিরামহীন প্রচারণায় নির্ঘুম থাকবেন নির্বাচনের আগের দিন পর্যন্ত।সব মিলিয়ে জম্পেশ জমবে শ্রমিক ইউনিয়নের এ নির্বাচন।প্রার্থীদের মধ্যে লাইন সম্পাদক পদটি অতি গুরুত্বের। এ পদে প্রার্থী ৩ জন।এর মধ্যে তোফায়েল আহমদের গ্লাস মার্কা সমর্থনে শ্রমিকরা তাদের ম্যানডেট প্রদান করবেন এমন প্রত্যাশা করা হচ্ছে।প্রার্থীর ইতিপূর্বেকার কর্মকাণ্ডের সুনাম দিকবিদিক বিরাজমান।দীর্ঘ ২৪ বছর ধরে এ শ্রমিক ইউনিয়নের উন্নয়ন ও শ্রমিকদের কঠিন সময়ের বন্ধু হিসাবেও পরিক্ষিত তিনি।অন্যায়ের প্রতিবাদী এই তোফায়েলের বিষয়ে মহেশখালী চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ হোসেন (ড্রাইভার)বলেন,প্রার্থী তোফায়েল যেমন সৎ ও পরিক্ষিত তেমনি শ্রমিকদের জন্য নিবেদিত প্রাণ।তিনি শ্রমিক সমাজের আপনজন।অন্যায়ের প্রতিবাদকারী এই তোফায়েল তার কর্মকাণ্ডে তিনি আমাদের মণিকোঠায় আছেন।প্রায় ভোটাররা তাদের ভোটটি গ্লাস মার্কায় দেবেন এতে কোন সন্দেহ নেই।কেন না তার মত পরোপকারী শ্রমিক সমাজের আত্নার-আত্নীয়’র ভাবলেশ অন্য কারোর মধ্যে নেই।এমন একজন এ সমিতিতে প্রতিনিধি নির্বাচিত হলে শ্রমিকদের ভাগ্যে উন্নয়ন সহ কেউ অবহেলিত থাকবে না।তাই আমরা ২৬ তারিখ বিকেলে তাকে বিজয়ের মালা পড়ানোর প্রহর গুনছি।তার মতো এমন মন্তব্য যোগ করেন মোঃরকি,বোরহান,খোকন, নুরুল আমিন ও সোনামিয়া নামক প্রমুখ( ড্রাইভার) সহ সংগঠনের একাধিক ভোটার গণ।
বিডিনিউজ ইউরোপ /২৪ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ