• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সালথা উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে

ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি ফকির নয়ন
আপডেট : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

সালথা উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে

ফরিদপুরের সালথা উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে সালথা থানার পুলিশ।

উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষনের শিকার শিশুটি বুড়িদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী। শিশুটির মা বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করেছেন বলে জানা যায়।

ঘটনার পর ধর্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধায় আরবি পড়ে আশার সময় একা পেয়ে শিশুটিকে মায়ের কাছে নিয়ে যাবার কথা বলে বাড়ির পাশে একটি বাশঁবাগানে নিয়ে গিয়ে জোড় পূর্বক ধর্ষন করে প্রতিবেশী রব্বান মশালচির ছেলে~আল’আমিন মশালচি(১৪) এবং মেয়েটিকে ভয়ভৃতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।

পরে মেয়েটির কান্নাকাটি দেখে মা জিজ্ঞাসা করলে মেয়েটি কুকর্মের বিষয়টি জানান। ঘটনার বিষয়ে শিশুটির মা জানান, আমার নাবালিকা শিশু বাচ্চা মেয়ে তার সাথে এই রকম ঘটনা ঘটেছে আমি এর বিচার চাই। আমরা গড়িব মানুষ আমার স্বামী ঢাকায় গার্মেন্টসে চাকরি করে যা রোজগার করে তাই দিয়ে কনো মতে আমাদের সংসার চলে।

আমার মেয়ের সামনে কি হবে। আমার শিশু মেয়ের সাথে যে এই জঘন্য কাজ করেছে আমি উপযুক্ত বিচার চাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে ভিকটিমের পরিবারকে থানায় নিয়ে আসি।

ভিকটিমের পরিবার ও ভিকটিমের সাথে কথা বলেছি। ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষন করা হয়েছে এই মর্মে একটি মামলা দায়ের করেছে। ঘটনার সাথে সম্পৃক্ত অভিযুক্তকারীকে গ্রেফতার করা হয়েছে।
বিডিনিউজ ইউরোপ /২৬ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ