• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জয়ের মধ্যদিয়ে নৌকার ঐতিহ্য রক্ষা হবে: আব্দুর রহমান

নাসিম আহমেদ রিয়াদ মধুখালি থেকে
আপডেট : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

জয়ের মধ্যদিয়ে নৌকার ঐতিহ্য রক্ষা হবে: আব্দুর রহমান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, নৌকা উন্নয়নের প্রতিক। নৌকা ভাগ্যোন্নয়নের প্রতিক। এই প্রতিকে ভোট দিয়েই মধুখালীবাসি নৌকার ঐতিহ্য রক্ষা করবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধুখালী উপজেলা পরিষদের উপনির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মো. আব্দুর রহমান আরও বলেন, আগামী ২৮ তারিখে যে নির্বাচন; ওই নির্বাচনে জনসাধারণ নৌকায় ভোট দিয়ে ইতিহাস সৃষ্টি করবে। এই ইতিহাস যুগ যুগ বেঁচে থাকবে। হয়তো আমি বেঁচে থাকবো না। কিন্তু যারাই কোনো নির্বাচনে নৌকার ভোট চাইতে আসবে; তারাই এই ইতিহাস মনে করবে। ভোটারদের উপর আস্থা রাখবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান আরও বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের নানামুখী নির্যাতনের শিকার হয়েও আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে। আওয়ামী লীগের হাত ধরেই আজ বাংলাদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন অগ্রযাত্রায় নৌকার বিকল্প নেই।
এসময় উপনির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
বিডিনিউজ ইউরোপ /২৭ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ