• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সর্ব ইউরোপিয়ান আ’লীগের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কমরেড খন্দকার বুরোচীফ ইউরোপ
আপডেট : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘হৃদয়ে একুশ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও সভাপতি,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সাংবাদিক, কলাম লেখক ও ভাষা আন্দোলনের স্মরণীয় গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো” এর রচয়িতা আবদুল গাফফার চৌধুরী ,শিক্ষামন্ত্রী ও যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ড. দীপু মণি, এমপি।
অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন দু:খ জনক হলেও সত্য যে বাংলা ভাষা এখনো সর্বস্তরে চালু হয়নি।ভাষা আন্দোলনের ৬৯ বছর পরেও উচ্চ আদালতে আজও বাংলা ভাষার ব্যবহার হয় না।
আবদুল গাফফার চৌধুরী বলেন, “আমার ভাইয়ের রক্তে রাঙানো” এটা ছিলো মূলত একটা কবিতা।আর সেদিন শহীদ রফিকের লাশ দেশে এই কবিতাটি লিখেছিলাম।প্রবর্তিততে এটাকে সুর দিয়ে গান করা হয়।

ড. দীপু মণি বলেন, ফেব্রুয়ারি ভাষার মাস,মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার বিজ বপন করা হয়েছিলো।
ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।
‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা’ গ্রন্থে উল্লেখ করেন, ‘সম্মেলনের কমিটিতে গৃহীত প্রস্তাবগুলো পাঠ করেছিলেন সেদিনের ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান।’
আলোচনা সভায় ইউরোপের বিভিন্ন দেশের আ’লীগের সভাপতি এবং সাধারন সম্পাদক সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির দ্বিতীয় অংশ পরিচালনা করেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ইউরোপ চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া এবং কারিগরি সহযোগিতা করেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ইউরোপ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হেদায়েতুল ইসলাম।
বিডিনিউজ ইউরোপ /২৭ ফেব্রুয়ারী / জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ