• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাধঁন রায় ঝালকাঠি বরিশাল
আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে
ঝালকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সারাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ। শনিবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শহরে বিক্ষোভ মিছিল বের করে তঁারা। মিছিল শেষে মানববন্ধনে অশং নিয়ে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট তপন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অমল চন্দ্র দাস, দুলাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অলোক সাহা, সদর উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার দিলীপ হালদার। বক্তারা সারাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করে সহাবস্থান নিশ্চিত করার দাবি জানান। নির্যাতনকারীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান সরকারের কাছে।

বিডিনিউজ ইউরোপ/৮ নভেম্বর/বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ