• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশে ৩০ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলবেঃশিক্ষামন্ত্রী

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড দীপু মনি। শনিবার রাতে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এমনটি জানিয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন ব্যাপক হারে করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসেছিল সরকার। করোনা ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছিল। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। তবে কয়েক ধাপ বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল। সেই ছুটি আজ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল।
দেশের সামগ্রিক করোনা ভাইরাস মোকাবেলায় মোটামুটি সন্তোষজনক অবস্থা বিরাজমান রয়েছে মনে করছে সরকার। তাই আগামী ৩০ শে মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
এ দিকে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক বকুল খান জানান ইউরোপে বিভিন্ন দেশে বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলেও সেই সব দেশের সরকার কে কঠিন পরিস্থিতিতে পুণরায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে।
সেজন্য বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল বলে এই সাংবাদিক নেতারা জানান।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/২৮ফেব্রুয়ারী/ জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ