• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নলছিটির রানাপাশা ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাঈদের গণসংযোগ

বাধঁন রায় ঝালকাঠি বরিশাল
আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

নলছিটির রানাপাশা ইউপি নির্বাচনে নৌকার
মনোনয়ন প্রত্যাশী সাঈদের গণসংযোগ

ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী সাইদুর রহমান সাঈদ আনুষ্ঠানিকভাবে গণসংযোগ করেছেন। শুক্রবার বিকেলে হদুয়া দরবার শরীফের পীরের মাজার জিয়ারত শেষে তিনি কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে নামেন। দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে তাঁর সঙ্গে তেঁতুলবাড়িয়া, হদুয়া বাজার, ভেরনবাড়িয়া, তেতুলবাড়িয়া লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় যান। এসব স্থানে সকল শ্রেণির মানুষের সঙ্গে সৌজন্য স্বাক্ষত ও কুশল বিনিময় করে দোয়া প্রার্থনা করেন। এ সময় ঝালকাঠি জেলা পরিষদ সদস্য ইঞ্জিয়ার জিএম হাতেম আলী, অ্যাডভোকেট শহিদুল ইসলাম তোতা, সাবেক ইউপি চেয়ারম্যান রানাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান মিনা, ইউপি সদস্য লাবু, মন্টু, প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক ফারুক হোসেন, রানাপাশা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পাভেল আহম্মেদ, আওয়ামী লীগ নেতা গণি হাওলাদার, পান্নু মল্লিক, হারুন মাঝি, মোসলেম হোসেন, আনোয়ার হোসেন, ব্যবসায়ী বাদল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

বিডিনিউজ ইউরোপ/৮ নভেম্বর/বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ