• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মুজিব বর্ষ উপলক্ষে ঝালকাঠিতে ৫০টি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

বাধন রায় (বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : সোমবার, ১ মার্চ, ২০২১

মুজিব বর্ষ উপলক্ষে ঝালকাঠিতে ৫০টি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

মুজিব বর্ষ উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে অনুষ্ঠিত হয়েছে ৫০টি ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের মল্লিক বাড়ির মাঠে ঘোড়ার দৌড়ের আয়োজন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সমাজ। ব্যতিক্রমধর্মী এবং বিশাল সংখ্যক এ ঘোড়দৌড় দেখতে হাজার হাজার মানুষ ভীড় করেন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ঘোড়া আসে এ প্রতিযোগিতায়। এ উপলক্ষে বিকেল থেকে বসে গ্রামীণ মেলা চলে রাত পর্যন্ত।
একসাথে ৫০টি ঘোড়ার ছুট এর আগে ঝালকাঠির আবাল-বৃদ্ধ বনিতা কেউ কখোনও দেখিনি। আর তাই দুপুর থেকেই দুই হাজারেরও বেশি মানুষ ভীড় করেন নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের মল্লিক বাড়ির মাঠে। সুগন্ধা নদী পাড় হয়ে শহর থেকে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সব বয়সের মানুষের মিলন মেলা জমে মাঠের কানায় কানায়।
আয়োজকরা কমিটির আহবায়ক জালাল মল্লিক জানায়, মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রথমবারের মত এ আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার সাওয়ারদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঝালকাঠির ভবানীপুরের মোসলেম আলী, দ্বিতীয় হয়েছেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার রাকিব হোসেন এবং বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নাঈম ইসলাম তৃতীয় হয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আখতাউজ্জামান বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামচুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বিডিনিউজইউরোপ টুয়েন্টি ফোর ডটকম/১মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ