• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভালো কাজ করো আমরা তোমাদের সাথে আছি:আলহাজ্ব আশফাক আহমেদ

সাইফুল ইসলাম ব্যুরোচীফ সিলেট বাংলাদেশ
আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

ভালো কাজ করো আমরা তোমাদের সাথে আছি:আলহাজ্ব আশফাক আহমেদ

৩নং খাদিম নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন “খাদিম নগর ছাত্র ঐক্য পরিষদ” এর অভিষেক অনুষ্ঠান জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে।

১লা মার্চ,সোমবার দুপুরে খাদিম নগর ইউনিয়নের সাহেবের বাজার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মোস্তফা হোসেন সম্রাটের সভাপতিত্বে ও সাইদুর রহমানের সঞ্চালনায় প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন,তোমরা ভালো কাজ করো আমরা সবসময় তোমাদের সাথে আছি,ছাত্রের কল্যাণে আগেও ছিলাম,এখনো আছি,আগামিতে থাকবো,ইনশাআল্লাহ!

এসময় তিনি ছাত্রদের দিকনির্দেশনা প্রদান করে তাদের শপথ বাক্য পাঠ করিয়ে নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)এর সিলেট ব্যুরো প্রধান,সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,বিশিষ্ট সাংবাদিক মকসুদ আহমেদ মকসুদ,সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃহারুনুর রশীদ চৌধুরী,

খাদিম নগর ছাত্র ঐক্য পরিষদের উপদেষ্টা ডা.জালাল আহমেদ,সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য,বিশিষ্ট সমাজসেবক মোঃমামুনুর রশীদ শামিম,খাদিম নগর ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের মহিলা সদস্য ফরিদা ইয়াসমিন,বিশিষ্ট মোরব্বি মোঃইন্তাজ আলী, ভোজনবাড়ী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী,সাবেক ছাত্র নেতা সুজেল আহমেদ তালুকদার,
১নং ওয়ার্ডের সমাজ সেবক মেহেদী হাসান সোহেল,খাদিম নগর ছাত্র ঐক্য পরিষদের উপদেষ্টা মোঃইমাম উদ্দিন,আমিনুর রহমান আল আমিন,মোঃদিলোয়ার হোসেন,সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ আব্দুর রহিম,সাহেবের বাজার ফুটবল একাডেমির সভাপতি আরব আলী,উপদেষ্টা মোঃআব্দুল বাসিত,সাংবাদিক মোঃসাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদিম নগর ছাত্র ঐক্য পরিষদের সহ-সভাপতি-কবি খালেদ সৌরভ,শামিম আহমেদ,
মিন্টু বিশ্বাস, রুমন আহমদ সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক খছরুল আলম,সাংগঠনিক সম্পাদক সালমান আল হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মিয়া,অর্থ সম্পাদক মোঃ শফিকুর রহমান, সহ অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ মোর্শেদ আহমেদ, সহ-প্রচার সম্পাদক শাকেল আহমদ ও রাহাত আহমদ রানা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুস সালাম, পাঠাগার সম্পাদক মহিন উদ্দিন জয়, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান,শিক্ষা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন,সহ ধর্ম বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিঠুন নায়েক,ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আজিম শাহ,
দপ্তর সম্পাদক বিকাশ শীল রাজ, সহ দপ্তর সম্পাদক জিয়াউর রহমান,আপ্যায়ন সম্পাদক মোঃ কাবেল আহমদ,সহ-আপ্যায়ন সম্পাদক সুজিত চন্দ্র দাস,
পরিকল্পনা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমেদ জাহিদ,
কার্যকরী সদস্য মোঃ ফাহিম আহমদ,হাসান আহমদ,রুবেল আহমেদ রাকিন,
কাদির আহমদ,আবু মাছুম প্রমুখ।

অনুষ্ঠানে সাবেক ছাত্র নেতা ইংল্যান্ড প্রবাসী রাহেল আহমেদের পিতৃবিয়োগে ছাত্র ঐক্য পরিষদের সভা থেকে শোকপ্রকাশ করেন প্রধান অতিথি,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বিডিনিউজইউরোপ টুয়েন্টি ফোর ডটকম/২ মার্চ/ জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ