• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

নিজাম উদ্দিন সদর কক্সবাজার
আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার আহবায়ক কমিটি গঠিতঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখার সাধারণ সভা জেলার প্রধান সমন্বয়ক সাবেক জেলা সভাপতি দৈনিক আলোকিত উখিয়ার সম্পাদক মিজান উর রশিদ মিজানের সভাপতিত্বে সাবেক জেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ শহীদুল্লাহ মেম্বারকে আহবায়ক, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, চ্যানেল কক্স ডটকমের পরিচালনা সম্পাদক মোঃ নাজিম উদ্দীন ও দৈনিক কক্সবাজার প্রতিদিনের রিয়াজ মোর্শেদকে যুগ্ম-আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) বিকাল ৩.০০ ঘটিকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখার সাধারণ সভা জেলার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা কমিটির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী। বক্তব্য রাখেন, সাবেক সহ-সভাপতি কারা নির্যাতিত সাহসী কলম সৈনিক মোঃ শহীদুল্লাহ মেম্বার ও রেজাউল করিম, আরেক সাহসী কলম সৈনিক কারা নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান।

উক্ত আহবায়ক কমিটিতে আরও আছেন, দৈনিক জনতার বাণী সম্পাদক ফরিদুল মোস্তফা খান, দৈনিক আজাদীর জেলা প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক আলোকিত উখিয়ার মোঃ ছুরত আলম, দৈনিক আমাদের অর্থনীতির কামাল শিশির, আমাদের কক্সবাজারের মাস্টার শাহাদাত হোসেন, দৈনিক গণ জাগরণ জেলা প্রতিনিধি মারজান চৌধুরী, দৈনিক বসুন্ধরার জেলা প্রতিনিধি মাস্টার সেলিম উদ্দিন, দৈনিক আপন কণ্ঠের ছালামত উল্লাহ, দৈনিক প্রতিদিনের সংবাদের নাজমুল সাঈদ সোহেল। সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মিজান উর রশিদ মিজানকে প্রধান সমন্বয়ক করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

উপস্থিত ছিলেন, দৈনিক আজকের কক্সবাজারের আবুল কালাম আজাদ, দৈনিক সংগ্রাম এর শাহনেওয়াজ জিল্লু, দৈনিক মেহেদির মাশেদুল হক আরমান, দৈনিক আলোকিত উখিয়া ফয়সাল হাসান মামুন, দৈনিক ডাক এর জেলা প্রতিনিধি মোঃ আলম, দৈনিক আমাদের অর্থনীতি ফরহাদ আমিন, দৈনিক মেহেদীর মোঃ আমিন, দৈনিক আলোকিত নুরুল আলম সিকদার, দৈনিক আলোকিত উখিয়া আমিনুল ইসলাম সাগর, শাকুর মাহমুদ চৌধুরী দৈনিক মেহেদী, বাংলা পত্রিকার জাফর আলম, দৈনিক আলোকিত উখিয়ার নুরুল আবছার ও রাশেদুল আলম রাশেদ, দৈনিক জাগ্রত চট্টগ্রামের ইয়াসিন আরাফাত, দৈনিক মাতৃভূমির নুরুল আবছার।

উক্ত সাধারণ সভায় টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে ফরহাদ আমিন মোঃ আমিন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জেলা সম্মেলন সম্পন্ন করে পুর্নাঙ্গ কমিটি গঠনের অনুমোদন প্রদান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজারের প্রধান সমন্বয়ক মিজান উর রশিদ মিজান।

বিডিনিউজ ইউরোপ/৮ নভেম্বর/ বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ