• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নির্বাসিত হওয়ার কি যে যন্ত্রণাঃশেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃসুরুজ আলী ঢাকা
আপডেট : বুধবার, ৩ মার্চ, ২০২১

নির্বাসিত হওয়ার কি যে যন্ত্রণা
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

এখনও সেই বেলার কন্ঠধ্বণি শুনতে পাই,
এখনও তোমার মুখ ছবি আমার আঁখিতে
ভাসে,
আস্তে আস্তে বিলের মেঠো পথে তোমার হেঁটে চলা
রাজা হাঁস,বক পাখপাখালিদের দলবাঁধা
খেলা
তোমাকে প্রখর রৌদ্রে বেশ আনন্দ দিয়েছিল
তুমি এক পথ থেকে অন্য পথে সঙ্গীবহীন
আর
আমি আলসে গাছের ছায়ায়
উড়ন্ত পাখির খসে পড়া পালকের পালক
গুনেছিলাম
অথচ তুমি সহসা হেঁটে যাচ্ছিলে।
নিম্ন ভূমি থেকে ঊর্বাকাশ
মেঠো পথ থেকে বিশাল রৌদ্রমাখা
আকাশ
তখনও তুমি আমায় চেয়ে দেখনি
দুই আঁখি আর মায়াবী চাহনি
ভ্রু গুলো কেঁপে কেঁপে উঠছে ফের প্রখর রৌদ্রে কিরণে
দাঁড়ানোর সময় নেই তোমার
প্রাণপণে হেঁটে যাচ্ছিলি তুমি
মাথার উপরে উড়ন্ত শালিক পাখি
দল পাকিয়ে উড়েছিল
তাদের চাহনিতে কি দারুণ ভালোবাসা ছিল
দেখেছিলাম অসংখ্যবার।
তোমার এমন কি ব্যস্ততা ছিলো
আমার জানাছিল না,
রৌদ্রে-রৌদ্রে নিঃশ্বাস ফেলে ফেলে
ভেবেছিলাম তোমারি ব্যস্ততার কথা
তোমার হাঁটাকে আর তো থামানো যায়নি।
এখন বুঝি কি এমন ব্যস্ততা তোমাকে আঁকড়ে ধরেছিল সেইদিন

এখন আমি সমস্ত মেঠো পথ ঘুরে এসে
ক্লান্ত হয়ে ঐ বৃক্ষের ছায়ায় বসে ভাবি
আপন গৃহ থেকে নির্বাসিত হওয়ার
কি যে যন্রণা,
আজ আকাশের বুকে রৌদ্রের প্রখরতা নেই
উড়ন্ত পাখির দল নেই
মেঠো পথ স্থির ও নিঃস্ব হয়ে পড়ে আছে।
বিডিনিউজ ইউরোপ টুয়েন্টি ফোর ডটকম/৩ মার্চ/ জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ