• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী ও ছেলেসহ নিহত ৪

ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি ফকির নয়ন
আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী ও ছেলেসহ নিহত ৪

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা খুলনা মহসড়কের কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মাইক্রোবাস ও জিএস ট্রাভেলস বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী ছেলেসহ ৩ জন নিহত হন।

স্থানীয়রা জানায়, পারিবারিক কাজে ভাঙ্গায় গিয়েছিলেন মেয়র। সেখান থেকে পরিবার নিয়ে মাইক্রোবাসে করে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দার কাইলার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী ও সঙ্গী মারা যান। পরে আহত অবস্থায় গোবিন্দ চন্দ্রকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আর মেয়রকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুরে মেডিকেল হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য সেনা হেলিকপ্টর যোগে ঢাকা রেফার্ড করা হয়।

নিহতরা হলেন-নগরকান্দার পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৩৮), বড় ছেলে গৌরব (২৩) এবং নগরকান্দা পৌর যুবলীগের যুগ্ম-সম্পাদক কামাল মাতুব্বর (৩৮) নিহত হয়েছেন।

অপরদিকে, গতকাল বৃহস্পতিবার, সকালে মাইক্রোবাসের হেলপার পলাশ (২৪)। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিমাই সরকারের স্ত্রীসহ ৩ জন নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।
বিডিনিউজ ইউরোপটুয়েন্টিফোরডটকম/৪ মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ