• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদিতে করোনাজনিত নিষেধাজ্ঞার সময়সীমা আর বাড়বেনা

সৌদি আরব থেকে আমান উল্লাহ
আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

সৌদিতে করোনাজনিত নিষেধাজ্ঞার সময়সীমা আর বাড়বেনা।

গত চার ফেব্রুয়ারি হতে একমাস ধরে চলমান করোনাজনিত বিধনিষেধ এর সময়সীমা আগামী ৭ই মার্চ ২০২১ হতে আর বৃদ্ধি করা হবেনা মর্মে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ইতিপূর্বে গত চার ফেব্রুয়ারি হতে দুই দফায় অদ্যাবধি সকল প্রকার গণজমায়েত হয় এমন সব বিনোদন প্রোগ্রামসহ রেস্টুরেন্টে খাবার পরিবেশন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিল ।

নতুন ঘোষণার ফলে আগামী রবিবার ৭ই মার্চ হতে সিনেমা, খেলাধুলা – বিনোদন প্রোগ্রাম আয়োজন স্থল, রেস্টুরেন্ট সমূহে সরাসরি কাস্টমারকে সার্ভ করার কার্যক্রম চলতে আর কোন বাধা রইলোনা। এইসকল ক্ষেত্রেও করোনা সতর্কতার নিয়মসমূহ কঠোরভাবে মেনে চলতে হবে মর্মে জানানো হয়েছে। নিয়ম মেনে না চললে পূর্বের ন্যায় দায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থ নেয়া হবে।

তবে হোটেল, কমিউনিটি সেন্টারে যেকোন ধরণের বিবাহ, কোম্পানির এজি এম জাতীয় বড় ধরণের অনুষ্ঠান আয়োজনের উপর নিষেধাজ্ঞা এখনো বলবৎ থাকবে। এছাড়াও যেকোন সামাজিক প্রোগ্রামে বিশ জনের অধিক মানুষের উপস্থিতির নিষেধাজ্ঞা পূর্বের মতোই বহাল থাকবে বলে জানিয়েছেন সৌদি স্বরাস্ট্র মন্ত্রণালয়।
বিডিনিউজইউরোপ টুয়েন্টি ফোর ডটকম/৫ মার্চ/ জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ