• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফরিদপুরের চরভদ্রাসনে অসময়ে নদী ভাঙন

ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি নয়ন ফকির
আপডেট : শনিবার, ৬ মার্চ, ২০২১

ফরিদপুরের চরভদ্রাসনে অসময়ে নদী ভাঙন
ফরিদপুরের চরভদ্রাসনে অসময়েও থেমে নেই নদী ভাঙ্গন। জানা যায় গত মঙ্গলবার (২ মার্চ,২০২১) সকালের দিকে চরভদ্রাসনের এমপি ডাঙ্গী নামক গ্রামে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ এলাকায় এই ঘটনা ঘটেছে।

এ সময় প্রায় এক একর জমি নদীগর্ভে হারিয়ে যায় বলে এলাকাবাসী দাবি করছে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, স্থানীয় খননযন্ত্র দিয়ে নিয়ন্ত্রণহীনভাবে সারা রাত নদী থেকে বালু উত্তোলন করার ফলে এই এলাকায় এ ভাঙন দেখা দিয়েছে।

এমপি ডাঙ্গী গ্রামের ভাঙ্গনকবলিত এলাকার বাসিন্দা শিক্ষক ওহিদুজ্জামান বলেন, গত মঙ্গলবার ৭টা থেকে মাটিতে বিশাল আকৃতির ফাটল ধরে মাটি ভেঙে নদীতে পড়ে যায়।

এভাবে প্রায় সকাল ১০টা পর্যন্ত চলতে থাকে। নদীরপাড় সংলগ্ন চরের অন্তত ৬০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রস্থ হয়ে এই ভাঙন দেখা দিয়েছে।

এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চলমান নদী খনন কাজের কারণে এ ভাঙন দেখা দিয়েছে। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে পাউবো।

এই ভাঙ্গনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ও ইউপি চেয়ারম্যান আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ বলেন, খননের সঙ্গে ভাঙনের কোনো সম্পর্ক নেই। তবে ভাঙ্গনের কারণ অনুসন্ধানের জন্য লোক পাঠানো হয়েছে। যে এলাকায় ভাঙন দেখা দিয়েছে,
সে এলাকায় নদীর তলদেশের কী অবস্থা; তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় খননযন্ত্র ব্যবহারের নির্দেশনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, যে স্থানে হাইড্রোলিক ড্রেজার ব্যবহার সম্ভব নয়, সেখানে লোকাল ড্রেজার ব্যবহার করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, ভাঙনের বিষয়ে স্থানীয় ব্যক্তিদের অভিযোগের পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সার্বিক বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিডিনিউজ ইউরোপ টুয়েন্টি ফোর ডটকম/৬ মার্চ/ জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ