• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে একটি দেশ ও স্বাধীনতার গল্পনামে গীতি আলেখ্য মঞ্চায়ন

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

ঝালকাঠিতে একটি দেশ ও স্বাধীনতার গল্পনামে গীতি আলেখ্য মঞ্চায়ন

ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৭মার্চ উপলক্ষ্যে সাংস্কৃতিক ও পুরস্কার বিতারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।রবিবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসনের আয়োজনে ও শিল্পকলা একাডেমি এবং কবিতাচক্রের সহযোগিতায় এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিল একটি দেশ ও স্বাধীনতার গল্প নামে গীতিআলেখ্য। ড: শামিম আহসানের রচনা ও পরিচালনায় নাট্য অংশে প্রবীণ নাট্যকর্মী ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত ও আজীবন সদস্য মনোয়ার হোসেন খান, কবিতাচক্রের সম্পাদক আল আমিন বাকলাই এর সাথে তরুণ নাট্যকর্মী নজরুল মিতুসহ অন্যরা অভিনয় করেন।গীতিঅংশে অর্থী ও তার দল অংশগ্রহণ করেন।অনুষ্ঠান শুরুর পূর্বে জেলা প্রশাসক মো: জোহর আলী আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্ভোধন করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহআলম বিশেষ অতিথি ছিলেন। অথিতিদের উপস্থিতিতে শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি আয়োজিত ৭মার্চ উপলক্ষ্যে রচনা, চিত্রাংকন, সঙ্গীত এবং নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/৯মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ