• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রবাসী নারীদের ঐক্যবদ্ধ থেকে করোনা পরিস্থিতি তে অসহায় নারীদের পাশে থাকার আহ্বান

মিনহাজ হোসেন ( ইউরোপ) ইতালি
আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

প্রবাসী নারীদের ঐক্যবদ্ধ থেকে করোনা পরিস্থিতি তে অসহায় নারীদের পাশে থাকার আহ্বান

করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই শ্লোগানকে সামনে রেখে
সারাবিশ্বের মতো ইতালীতও যথাযোগ্য মর্যাদায় নারী দিবস উদযাপন করেছে ইতালী প্রবাসী নারীরা।

করোনাভাইরাস প্রাদুরভাবের এই সময়ে সল্প সংখ্যক প্রবাসী নারীদের নিয়ে ১০ই মার্চ রাজধানী রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায় সুন্দরবন রেস্টুরেন্টে ইতালী প্রবাসী নারীদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত সভার পরিচালনা করেন নারী নেত্রী ও সাংবাদিক মেহেনাস তাব্বাসুম শেলি।

এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী নার্গিস হাওলাদার, সুলতানা নিগার মিতা, ফাতেমা কবির, নাসরিন আক্তার, রওশন আরা, আতশি শাহা, নার্গিস আক্তার, রিমা আক্তার, ফারিয়া আঁখি, সানজিদা বাছের, পরশ মনি, দিনা ইসলাম, শিল্পী চৌধুরী, শম্পা হোসেন, রিনা আক্তার, ফেন্সী আক্তার, সহআরো অনেকেই।

সভায় বক্তারা নারীদের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন। তারা বলেন,দেশে দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে সকল নারীকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। বক্তারা নারীদের সম অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন। নারীরা সর্বদায় নিজেদের প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার আহবান জানান। পাশাপাশি তারা আরো বলেন প্রবাসী নারীদের ঐক্যবদ্ধ থেকে করোনা পরিস্থিতি তে অসহায় নারীদের পাশে থাকারও আহ্বান জানান।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/১২মার্চ/জইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ