• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

‘আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে চট্টগ্রামে উন্মুক্ত আলোচনা সভা’ : নারী সংহতি

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

‘আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে চট্টগ্রামে উন্মুক্ত আলোচনা সভা’ : নারী সংহতি

আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে নারী সংহতি চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৮ ই মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস ছিলো। আজ ৯ ই মার্চ চট্টগ্রাম নিউ মার্কেটের দোস্ত বিল্ডিংয়ের পঞ্চম তলায় মওলানা ভাসানী অডিটোরিয়ামে এই আলোচনা সভায় সভাপতিত্বে করেন নারী সংহতি, চট্টগ্রাম জেলার সভাপতি নুরুন্নেছা মুন্নি এবং সঞ্চালনা করেন নারী সংহতির সদস্য ফারিহা তাসনীম।

আলোচনায় পর্যায়ক্রমে কথা বলেন গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমী, স্কুল শিক্ষক তানিয়া জান্নাত, স্কুল শিক্ষক জাহেদা পারভীন, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব কলি কায়েম, হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা মির্জা আবুল বশর সহ প্রমুখ।

স্বাধীনতার ৫০ বছরে এসেও নারীদেরকে তার অধিকার আদায়ের জন্য, মজুরি বৈষম্যের জন্য, সমতা ও নাগরিক হিসেবে অধিকার আদায়ের সংগ্রামে প্রতিনিয়ত লড়তে হচ্ছে বলে বক্তাগণ অভিমত ব্যক্ত করেন।
একই সাথে সমাজে নারীর সকল ধরনের বৈষম্য, সহিংসতা, লিঙ্গীয় নিপীড়ন দূর করার ক্ষেত্রে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।

আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলো হাতে লেখা পোস্টার প্রদর্শনী।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/১২মার্চ/জইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ