• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদিতে বাতিল হচ্ছে ‘কফিল পদ্ধতি’,: যেসব সুবিধা পাবেন শ্রমিকরা—-

আমান উল্লাহ ( সৌদি আরব) জেদ্দা থেকে কূটনৈতিক প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১

সৌদিতে বাতিল হচ্ছে ‘কফিল পদ্ধতি’, ।
যেসব সুবিধা পাবেন শ্রমিকরা—-
আজ ১৪ই মার্চ থেকে সৌদি আরবে থাকছে না প্রবাসী শ্রমিকদের জন্য কফিল পদ্ধতি। মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট এই তথ্য নিশ্চিত করেছে। যেসব সুবিধা পাবেন শ্রমিকরা-

(১) সৌদির “লেবার রিফর্ম ইনিশিয়েটিভ” এর আওতায় “কফিল পদ্ধতি” বাতিল হলে, চলমান চুক্তি শেষে চাকুরি ট্রান্সফারের জন্য কফিলের পারমিশন নিতে হবে না। চুক্তিবদ্ধ অবস্থায় নোটিশ দিয়ে নির্দিষ্ট সময় শেষে ট্রান্সফার নেয়া যাবে।
(২) এক্সিট, রি-এন্ট্রি ভিসার জন্য লাগবে না কোন অনুমতি। চাকরির চুক্তিশেষে কর্মী সহজেই ফাইনাল এক্সিট ভিসা নিতে পারবেন।
(৩) এছাড়া কফিল হুরুব লাগাতে পারবে না।
(৪) স্পন্সর পরিবর্তন, এক্সিট রি-এন্ট্রি, ফাইনাল এক্সিট এর জন্য ফ্রি ভিসায় কর্মরত শ্রমিকরা কফিলদের অতিরিক্ত অর্থ দিতে হতো। এখন সেটির প্রয়োজন হবে না।
(৫) মাসে মাসে কপিলকে নিদিষ্ট অংকের অর্থ দিতে হতো সেটা থেকেও মুক্তি মিলবে শ্রমিকদের। শুধুমাত্র সরকারি ফি সরাসরি জমা করতে হবে ব্যাংকের মাধ্যমে। শ্রমিকদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা মিলবে চুক্তি অনুযায়ী।
থাকছে ওয়েজ প্রোটেকশন সিস্টেম, ডিজিটালি ডকুমেন্টস কন্ট্রোল, মালিক এবং শ্রমিকের মধ্যকার সমস্যা সমাধানে “উইডি” প্রোগ্রাম। তবে, গৃহকর্মীরা এই সুবিধা পাবেন না।
বিডিনিউজইউটুয়েন্টিফোরডটকম/১৪মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ